AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গাজীপুর-৫ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৪:২৩ পিএম, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

গাজীপুর-৫ আসনে জামানত হারালেন ৫ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে প্রতিদ্বন্ধিতা করেন ৭ জন প্রার্থী। তার মাঝে ৫ জনেরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট ফলাফল বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।

কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা, ৭টি ইউনিয়ন, গাজীপুর সিটি কর্পোরেশনের পুবাইল ইউনিয়নের ৪০,৪১,৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গাজীপুর-৫ আসন গঠিত।

নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী মোট প্রদত্ত বৈধ ভোটের ১২ দশমিক ৫ শতাংশ বা এক অষ্টমাংশের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। এ আসনে মোট বৈধ ভোট পড়েছে ২ লাখ ২৩ হাজার ১৬৭টি। সেই হিসেবে জামানত রক্ষার জন্য এক জন প্রার্থীর ন্যূনতম প্রয়োজন ছিল ২৭ হাজার ৮৯৫ ভোট।

এ আসনে ৭ জন প্রতিদ্বন্ধি প্রার্থীর মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে ৫ প্রার্থীর। ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে সহকারী রিটার্নিং অফিসার এটিএম কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। সহকারী রিটার্নিং অফিসার স্বাক্ষরিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। সংসদীয় আসনে মোট ৭ জন প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে নামেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার) প্রতীকের মো. আল আমিন দেওয়ান, জনতার দলের (কলম) প্রতীকের মোঃ আজম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা) প্রতীকের গাজী আতাউর রহমান, গণফোরামের (উদীয়মান সূর্য) প্রতীকের মোঃ কাজল ভূইয়া, জাতীয় পার্টি (লাঙ্গল) প্রতীকের ডাঃ মোঃ সফিউদ্দিন সরকার।

এসকল প্রার্থীদ্বয় নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী সংসদীয় আসনে সংগৃহীত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ বা কমপক্ষে সাড়ে ১২ শতাংশ ভোট অর্জন করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়। 
 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!