AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
পিরোজপুর-১

নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী ফুল দিয়ে বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৪:০০ পিএম, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

নবনির্বাচিত এমপি মাসুদ সাঈদী ফুল দিয়ে বিএনপি প্রার্থীকে শুভেচ্ছা

পিরোজপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মাসুদ সাঈদী নির্বাচনের পরপরই রাজনৈতিক শিষ্টাচারের অনন্য উদাহরণ স্থাপন করেছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তিনি প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শিকারপুরের বাসভবনে গিয়ে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

মাসুদ সাঈদী বলেন, “নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। তবে আমরা সবাই পিরোজপুরের সন্তান। পিরোজপুর-১ আসনের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও পানির সমস্যা সমাধানসহ এলাকার সার্বিক উন্নয়নে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।”

তিনি আরও বলেন, অধ্যক্ষ আলমগীর হোসেনকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেছেন।

এ সময় পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রাজ্জাক শেখসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, নবনির্বাচিত এমপির এই সৌজন্যপূর্ণ পদক্ষেপ এলাকার সামাজিক ও রাজনৈতিক সহনশীলতার জন্য ইতিবাচক বার্তা বহন করছে।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!