AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইল-১ আসনে বিএনপি, নড়াইল-২ আসনে জামায়াত বিজয়ী


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
১২:১১ পিএম, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

নড়াইল-১ আসনে বিএনপি, নড়াইল-২ আসনে জামায়াত বিজয়ী

নড়াইলের দুটি সংসদীয় আসনের মধ্যে নড়াইল-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং নড়াইল-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় আসন দুটির বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম।

ঘোষিত ফলাফলে নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম (ধানের শীষ) ১১২টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা জামায়াতের সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট। এ আসনে মোট ভোট প্রদান করেন ১ লাখ ৮৮ হাজার ৭৫৫ জন ভোটার।

নড়াইল-২ আসনে জেলা জামায়াতের আমির মো. আতাউর রহমান বাচ্চু (দাঁড়িপাল্লা) ১৪৮টি কেন্দ্রে (পোস্টাল ভোটসহ) ১ লাখ ১৮ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. মনিরুল ইসলাম (কলস) পেয়েছেন ৭৮ হাজার ৪৫৭ ভোট। একই আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৪৫ হাজার ৪৬৩ ভোট। এ আসনে মোট ভোট প্রদান করেন ২ লাখ ৫২ হাজার ৭৮১ জন।

নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও পরাজিত হয়েছেন। এর আগে তিনি নবম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েও হেরে যান।

বিগত নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ প্রার্থী এস কে আবু বাকের ১ লাখ ২৫ হাজার ৪৫৮ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শরীফ খসরুজ্জামান পান ৬৯ হাজার ৬৫৭ ভোট। এছাড়া অন্যান্য প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থীরাও অংশ নেন।

দশম জাতীয় সংসদ নির্বাচনে ফরহাদ অংশ নেননি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ ৭ হাজার ৮৮৩ ভোট পেয়ে পরাজিত হন। অন্যান্য প্রার্থীরাও স্বল্পসংখ্যক ভোট পান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!