ফরিদপুর-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ভাবে জয়ী হয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে ১১৭টি ভোটকেন্দ্রের সব কয়টির প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বেসরকারি ভাবে জয়ী হয়েছেন।
শামা ওবায়েদ ইসলাম পেয়েছেন ১২০৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের শাহ আকরাম আলী পেয়েছেন ৮৭৯৫৬ ভোট।
শামা ওবায়েদ ৩২ হাজার ৯৫৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।
শামা ওবায়েদের বাবা প্রয়াত ওবায়দুর রহমান বিএনপির মহাসচিব ছিলেন। তিনি নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের লস্করদিয়া গ্রামের কৃতি সন্তান ছিলেন। ওবায়দুর রহমান ১৯৭৩ থেকে ২০০১ সাল পর্যন্ত পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে চারবার এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

