AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বরগুনা-১ আসনে এগিয়ে হাতপাখা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,বরগুনা
০৭:৫৮ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

বরগুনা-১ আসনে এগিয়ে হাতপাখা

বরগুনা-১ আসনের ৪০টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. অলিউল্লাহ হাতপাখা প্রতীকে এগিয়ে রয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীকে কিছুটা পিছিয়ে আছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৮ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ৪০টি কেন্দ্রের ভোট গণনার ভিত্তিতে মো. অলিউল্লাহ ৩০ হাজার ৯১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ২৮ হাজার ৭৩৪ ভোট।

ফলে দেখা যাচ্ছে, আসনে হাতপাখার প্রার্থী ১ হাজার ৩৫৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। উল্লেখ্য, এর আগে ২২টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকের প্রার্থী এগিয়ে থাকলেও ৪০ কেন্দ্রের বেসরকারি ফলাফলে হাতপাখা তাকে ছাড়িয়ে যান।

 

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!