AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন: সেলিমুজ্জামান সেলিম



ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন: সেলিমুজ্জামান সেলিম

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. সেলিমুজ্জামান সেলিম বলেছেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটারদের সুবিধার্থে ভোটগ্রহণে বুথের সংখ্যা আরও বাড়ানো উচিত ছিল বলে তিনি মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সুরুপি সালিনা বক্স উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

সেলিমুজ্জামান সেলিম বলেন, এখন পর্যন্ত ভোটগ্রহণের পরিবেশ শান্ত রয়েছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে বুথের সংখ্যা তুলনামূলক কম থাকায় কিছু কেন্দ্রে ভোটারদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। বুথ সংখ্যা বৃদ্ধি করা হলে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় হতো।

তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে এবং ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন।

 

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!