AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ধামরাইয়ে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৪:৫৭ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

ধামরাইয়ে কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

ঢাকার ধামরাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী ব্যালট পেপার ও ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় সরঞ্জাম।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে উপজেলার ১৪৭টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

ধামরাই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ৮৩৫ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ৮০২ জন। মোট ভোটকক্ষ রয়েছে ৭১০টি। উপজেলার ১৪৭টি ভোটকেন্দ্রে ৭১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ঢাকা-২০ (ধামরাই) আসনে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে ৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত রয়েছেন ২৭৭ জন পুলিশ সদস্য, ১ হাজার ৯১১ জন আনসার সদস্য, ৬১ জন বিজিবি সদস্য এবং ২০০ জন সেনাবাহিনী সদস্য।

১৪৭টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা খান সালমান হাবিব বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হলে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!