AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রশাসন নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করুক: বিএনপি প্রার্থী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
১০:১৬ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

প্রশাসন নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করুক: বিএনপি প্রার্থী

আপনারা সবাই সতর্ক থাকবেন। আমাদের সকল ভোটার প্রস্তুত রয়েছে। আমরা চাই প্রশাসন নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করুক এমন  মন্তব্য করেছেন  চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিঞা।

তিনি বলেন, আমরা কাউকে অশান্ত করতে চাই না কিন্তু নির্বাচনে কেউ অশান্তি করলে ছাড় দেওয়া হবেনা। 

সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার উপজেলা বিএনপির আয়োজনে শিবগঞ্জ মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত সমাপনী নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির পক্ষে এমন ভোটের হাওয়া উঠেছে যে তারা ভয় পেয়ে গেছে। শিবগঞ্জ উপজেলার সকল ইউনিয়নে আমরা বিজয়ী হবো। এমন কোনো ইউনিয়ন নেই যেখানে জামায়াত জয়ী হতে পারবে। তারা দিশেহারা হয়ে পড়েছে। সারাদেশে দুটি বড় দল বিএনপি ও আওয়ামী লীগ। যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদের আওয়ামী লীগও ভোট দেবে না।

শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন-চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, পৌর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব তোসিকুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব আলমগীর কবির জুয়েল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসরাফুল আলম রশিদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়াসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী।
 

 

একুশে সংবাদ/ওজি

Link copied!