AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
গাজীপুর-৫

বিএনপির নির্বাচনী জনসমাবেশ


Ekushey Sangbad
কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি, গাজীপুর
১০:০১ পিএম, ৯ ফেব্রুয়ারি, ২০২৬

বিএনপির নির্বাচনী জনসমাবেশ

গাজীপুরের কালীগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেষ জনসমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সমাবেশের আয়োজন করেন  উপজেলা ও পৌর বিএনপি।

সোমবার (৯ ফেব্রুয়ারী) বিকেলে কালীগঞ্জ আর.আর.এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গাজীপুর-৫ (কালীগঞ্জ-পুবাইল-বাড়ীয়া) আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও উপজেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন স্বপন এর যৌথ সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার।

এসময় বক্তারা বলেন, দেশ পুনর্গঠনের লক্ষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীকে ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করে সংসদে পাঠানোর আহবান জানান।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!