কারিগরি শিক্ষায় শিক্ষিত গ্রাজুয়েটদের শিল্প-কারখানায় কর্মসংস্হান সৃষ্টির লক্ষ্যে ASSET প্রজেক্টের আইডিজি এর আওতায় চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারী) দিনব্যাপী দিনাজপুরের পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।
পার্বতীপুর সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আয়োজিত চাকুরী মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নাহিদ হাসানপরিচালক (উপসচিব), আঞ্চলিক পরিচালকের কার্যালয়, কারিগরি শিক্ষা অধিদপ্তর, রংপুর অঞ্চল, রংপুর।
অনুষ্ঠানে মোট চাকুরী ডাটা স্টল ছিল ১৪ টি। মোট বায়োডাটা জমা পরে ৬০৩টি। তাৎক্ষণিক চাকুরী দেওয়া হয় ১৪ জনকে । প্রাথমিকভাবে চাকুরীর জন্য সিলেকশন পায় ৩১ জন বেকার যুবক। যাচাই-বাছাই অন্তে চাকরি পাবে মোট ২৫৬ জন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

