AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নারীদের স্বাধীনতা ও বেকারদের কাজ তুলে দেবো: জামায়াত প্রার্থী


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জামালপুর
০৬:২০ পিএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

নারীদের স্বাধীনতা ও বেকারদের কাজ তুলে দেবো: জামায়াত প্রার্থী

জামালপুর-২ (ইসলামপুর) আসনের ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. সামিউল হক ফারুকী বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের অধিকার নিশ্চিত করে তাদের সম্মানের আসনে ভূষিত করা হবে। কারণ তারা আমাদের ‘মা’। তাদের স্বাধিনতা নিশ্চিত করবো।

রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে জামালপুরের ইসলামপুর সরকারী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন। 
তিনি বলেন-ক্ষমতার রাজনীতি নয়, মানুষের অধিকার প্রতিষ্ঠাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য। ইসলামপুরকে দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক এলাকা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষ বাংলাদেশের পরিবর্তন চায়। জামায়াত ক্ষমতায় গেলে নদীভাঙ্গ রোধ,কৃষকদের উন্নয়ন,স্বাস্থ্য সেবা নিশ্চিতসহ প্রশিক্ষনের মাধ্যমে বেকারদের হাতে কাজ তুলে দেবো।

তিনি আরো বলেন-ইসলামপুরবাসী এবার অন্যায়ের বিরুদ্ধে রায় দিয়ে ইনশাআল্লাহ ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেবে। এবারের নির্বাচন কোনো সাধারণ নির্বাচন না। এবার দুটি ভোট, একটি হ্যাঁ। হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। হ্যাঁ ভোট মা-বোনদের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটাবে। আপনারা প্রথম ভোটটা হ্যা ঁতে দেবেন, দ্বিতীয়টা ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীকে দিয়ে ইনসাফ কায়েম করবেন।

উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ছামিউল হক, জেলা শূরা সদস্য মাওলানা আমজাদ হোসেন,উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রহমান ওমর, চেয়ারম্যান মশিউর রহমান বাদল,উপজেলা শিবির সাবেক সভাপতি আজিজুর রহমান, পৌর আমীর মাসুম, সেক্রেটারি মোতাসিম বিল্লাহ, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মনির হোসেন, জামায়াত নেতা আলী হোসেন, উপজেলা শিবির সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি ইহসানুল বারী আম্মার প্রমূখ বক্তব্য রাখেন। 
 

একুশে সংবাদ/ওজি

Link copied!