AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
লক্ষ্মীপুরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

আমরা কখনো আস্ফালন, লম্পঝম্প দেখিয়ে রাজনীতি করি না


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
১১:৫৪ এএম, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

আমরা কখনো আস্ফালন, লম্পঝম্প দেখিয়ে রাজনীতি করি না

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের দলীয় প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা কখনো আস্ফালন, লম্পঝম্প দেখিয়ে রাজনীতি করি না। আমরা কখনোই প্রতিশোধমূলক, প্রতিহিংসামূলক চিন্তা রাজনৈতিক জীবনে করিনি। জনগণের পাশে থেকে রাজনীতি করেছি। আমরা কখনো হুঙ্কার দিয়ে রাজনীতি করি না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া এ দেশের মানুষকে যেমন শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন, আমিও সেভাবে সাধারণ মানুষকে সমীহ এবং সম্মানের জায়গায় রেখে রাজনীতি করি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নির্বাচনী এলাকার ভবানীগঞ্জ, লাহারকান্দি, তেওয়ারীগঞ্জ ও কুশাখালী ইউনিয়নের ব্যানারে এ আয়োজন করা হয়।

এ্যানি চৌধুরী বলেন, ভবানীগঞ্জে জামায়াতের নির্বাচনী সমাবেশে প্রতিপক্ষের বক্তব্যে লক্ষ্মীপুরের উন্নয়নের কথা বলা হয়নি। মানুষের ভাগ্যের পরিবর্তনের কথা বলা হয়নি। সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, সুন্দর-সচেতন আধুনিক লক্ষ্মীপুর গড়বেন—তা না বলে আমরা দেখেছি হুঙ্কার দিয়েছেন, আস্ফালন দেখিয়েছেন, ধমক দিয়েছেন, থ্রেট করেছেন। ৫ আগস্টের পর এ দেশের মানুষ প্রত্যাশার জায়গা থেকে প্রত্যেকটি রাজনৈতিক দল ও ব্যক্তির কাছে প্রত্যাশা করে—আমরা যেন হুমকি-ধমকি, আস্ফালন, উদ্যত ভঙ্গিতে কথা না বলি। মানুষ চায় আমরা যেন গঠনমূলক রাজনীতি করি। মানুষ চায় বাংলাদেশটা নতুনভাবে গড়ে উঠুক, নির্মাণ হোক।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর উপজেলা (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান ও বিএনপি নেতা জিয়া উদ্দিন চৌধুরী আরিফ প্রমুখ।

 

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!