AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোদাগাড়ীতে দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ


Ekushey Sangbad
গোদাগাড়ী উপজেলা প্রতিনিধি, রাজশাহী
০৮:০৪ পিএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

গোদাগাড়ীতে দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান দাড়িপাল্লায় ভোট চেয়ে গণসংযোগ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপি গোদাগাড়ী পৌর এলাকার সদর ডাইংপাড়া ও হাটপাড়া এলাকায় বিভিন্ন সড়ক ও বাজারে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি রিকশাচালক, ব্যবসায়ী ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক,  বাংলাদেশ শিক্ষক ফেডারেশনের রাজশাহী জেলা সভাপতি ডা. মো. ওবায়দুল্লাহসহ দলের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরাও গণসংযোগে অংশ নেন।
গণসংযোগকালে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!