AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ



ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্রসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে বোয়ালখালীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় বোয়ালখালী উপজেলার ফুলতল মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফুলতল মোড়ে এসে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে বক্তব্য রাখেন বোয়ালখালী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী কাজী ইয়াছিন এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ও ১১-দলীয় জোট মনোনীত চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী জোবাইরুল হাসান আরিফ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী সায়েমুল হক, শাহজাহান জুয়েল, ফয়সাল উদ্দিন রায়হান; জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম-৮-এর প্রধান সমন্বয়ক জাবির খান; যুবশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলার এনসিপির সংগঠক সাঈফ বিন ইব্রাহিম।

এছাড়াও এনসিপি বোয়ালখালীর সদস্য আখতার আশিকি, আরিফুল ইসলাম, এম ডি মাহিন, ইঞ্জিনিয়ার জাহিদ, পারভেজ, মো. জিসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে প্রধান সমন্বয়কারী কাজী ইয়াছিন বলেন,
“বিপ্লবীদের রক্তের ওপর আপনারা বসে আছেন। হাদীর বিচার চাইতে চাইতে আমরা ক্লান্ত। আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ওপর হামলা হয়েছে, অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। হামলাকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে আবারও বিপ্লব সংগঠিত হবে।”

এদিকে চট্টগ্রাম-৮ আসনের ১১-দলীয় জোট মনোনীত প্রার্থী জোবাইরুল হাসান আরিফ বলেন,
“হাদী হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। এ হত্যাকাণ্ডের বিচার নিয়ে প্রশাসনের উদাসীনতা স্পষ্ট। উপরন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্রসহ নেতাকর্মীদের ওপর হামলা অত্যন্ত নেক্কারজনক। শহীদ হাদী হত্যাকারী ও আজকের হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।”

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার, আহত নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং শহীদ হাদী হত্যার দ্রুত বিচার দাবি করেন। একই সঙ্গে তারা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!