AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে র‍্যালি


Ekushey Sangbad
নাজমুল হাসান, ডাসার, মাদারীপুর
০৪:৪৯ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে র‍্যালি

নানা আয়োজনের মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ঢাকা–বরিশাল মহাসড়কের ভুরঘাটা মজিদবাড়ি এলাকা থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় মাছ বাজার এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা ইসলামী ছাত্রশিবিরের সাফল্য কামনা করেন এবং সংগঠনের আদর্শ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মাদারীপুর জেলা শাখার সভাপতি রিফাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও মাদারীপুর-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালকিনি উপজেলা শাখার সভাপতি সাইফুল্লাহ মানসুর। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শিবিরের সাবেক সভাপতি হাফেজ এনায়েত হোসেন, জাকির হোসেন মোল্লা, মেজবাহ উদ্দিন সরদার, আরমান হোসেন, বিল্লাল হোসেনসহ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দায়িত্বশীল নেতাকর্মীরা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!