AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৩:২১ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কিশোরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় গুরুদয়াল সরকারি কলেজের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদী মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাসান আল মামুন ও সেক্রেটারি ফকির মাহবুবুল আলম।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে জড়ো হন। পরে সেখান থেকে শৃঙ্খলাবদ্ধভাবে র‍্যালি বের করা হয়।

র‍্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মাহমুদুল হাসান, সাবেক জেলা সভাপতি আব্দুস সাত্তার, খালেদ হাসান জুম্মন, আলী কাওসার রানা, আবু নাসের, মু. নঈম, শাহরিয়ার মাহমুদ শাকিলসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবিরোধী আন্দোলনের অগ্রনায়ক শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখন সময়ের দাবি। দীর্ঘদিনেও এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি হয়েছে বলে তারা অভিযোগ করেন। অবিলম্বে দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান বক্তারা।

এছাড়া বক্তারা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নিজেদের অবস্থান স্পষ্ট করেছে, তেমনি আগামী ১২ তারিখের গণভোটেও জনগণ ‘হ্যাঁ’ ভোট দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও অনিয়মের বিরুদ্ধে তাদের অবস্থান জানাবে। তারা আশা প্রকাশ করেন, গণভোট ও সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হবে এবং জনগণের রায়ের মাধ্যমে অন্যায় ও দুষ্কর্মের বিরুদ্ধে সুস্পষ্ট বার্তা যাবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!