AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
গাজীপুর-৫

নির্বাচনে নজিরবিহীন নজরদারিতে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৮:০২ পিএম, ৫ ফেব্রুয়ারি, ২০২৬

নির্বাচনে নজিরবিহীন নজরদারিতে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে ভোটগ্রহণ প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরাপদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সারাদেশের ন্যায় গাজীপুর-৫ আসনে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ আসনের ১২৪টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সরকারের এই উদ্যোগকে নির্বাচন ব্যবস্থাপনায় একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত ভোটকেন্দ্রগুলোতে ভোটগ্রহণ শুরুর আগেই সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়ন্ত্রণ কক্ষ থেকে ভোটগ্রহণের পুরো কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকবে।

গাজীপুর-৫ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, সিসিটিভি ক্যামেরা থাকলে জাল ভোট, ব্যালট বাক্স ছিনতাই, কেন্দ্র দখল ও বিশৃঙ্খলার মতো অভিযোগ অনেকাংশে কমে আসবে। এতে ভোটারদের আস্থা বাড়বে এবং ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা জানান, সঠিকভাবে সিসিটিভি ক্যামেরা বাস্তবায়ন ও নিরপেক্ষ ব্যবহার নিশ্চিত করা গেলে এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আস্থার সংকট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হবে।

সংশ্লিষ্ট সূত্র মতে, এসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (বাজেট শাখা) থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতি ভোটকেন্দ্রে কক্ষসংখ্যা অনুযায়ী ৫ থেকে ৭টি ক্যামেরা ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপনে কেন্দ্রপ্রতি আনুমানিক ৫০ হাজার টাকা ব্যয় হতে পারে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, নির্বাচনী এলাকার সব ভোটকেন্দ্রকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থাপনায় সিসিটিভি ক্যামেরা স্থাপনকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যে ইউএনওসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা একাধিকবার সিসিটিভি স্থাপনের অগ্রগতি পরিদর্শন করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই সরকারের মূল লক্ষ্য। নির্বাচনে সহিংসতা প্রতিরোধ, অনিয়ম দ্রুত শনাক্তকরণ ও প্রতিরোধে সিসিটিভি ক্যামেরার ব্যবহার এবারের জাতীয় নির্বাচনে একটি নতুন উদ্যোগ। ভোটগ্রহণের পুরো সময় কেন্দ্রগুলোর ভেতর ও আশপাশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। ভোটকেন্দ্র ঘিরে গুজব, অপপ্রচার এবং ভোটের গোপনীয়তা নষ্ট না হয়—সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কঠোর নির্দেশনা রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!