AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গলাচিপায় ইয়াবা, গাঁজা ও দেশি অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার



গলাচিপায় ইয়াবা, গাঁজা ও দেশি অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবা, গাঁজা ও দেশি অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন লক্ষণ দেবনাথ ও নিরাময় হাওলাদার।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে গলাচিপা পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের সাগরদি রোড, ওয়াপদা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় তাদের নিজ নিজ বাসায় অভিযান চালিয়ে এসব মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, গলাচিপা থানা পুলিশ ও গলাচিপা সেনা ক্যাম্পের যৌথ অভিযানে লক্ষণ দেবনাথের বসতঘর থেকে ৪৮ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২৩ হাজার ৩০০ টাকা, মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় দেশীয় তৈরি অস্ত্র—দুটি চাপাতি, দুটি বাংলা দা, দুটি আসুয়া, একটি কুড়াল এবং একটি লোহার পাত।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত লক্ষণ দেবনাথ ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গলাচিপা থানায় একাধিক মামলা রয়েছে। অপর আসামি নিরাময় হাওলাদারও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান ওসি।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!