AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কূপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ বিষয়ে মতবিনিময়


Ekushey Sangbad
মাদারগঞ্জ উপজেলা প্রতিনিধি, জামালপুর
০৬:৪৫ পিএম, ২ ফেব্রুয়ারি, ২০২৬

কূপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ বিষয়ে মতবিনিময়

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর উদ্যোগে অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ বিষয়ে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ফেব্রুয়ারি) সকাল ১১টায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

চরপাকেরদহ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আহাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে এবং IIFC-এর সহকারী পরিবেশ বিশেষজ্ঞ মো. রেদওয়ানুল ইসলাম ও মো. মাহীনুর মিজান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপেক্সের ব্যবস্থাপক ও প্রকল্প ব্যবস্থাপক ড. কাজী ফায়েজ আলম এবং উপব্যবস্থাপক ড. মোহাম্মদ আব্দুস সালাম। এছাড়াও সভায় চরপাকেরদহ ইউনিয়নের ইউপি সদস্য, সংরক্ষিত নারী ইউপি সদস্য, শিক্ষক, স্বাস্থ্যকর্মী ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জানান, প্রস্তাবিত অনুসন্ধান কূপ খনন প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন (EIA) প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ যথাযথভাবে অনুসরণ করা হয়েছে। মূল্যায়নের ভিত্তিতে প্রকল্পটির কারণে কোনো উল্লেখযোগ্য নেতিবাচক পরিবেশগত প্রভাব পাওয়া যায়নি। স্বল্পমেয়াদি নির্মাণ কার্যক্রমে পরিবেশের ওপর উল্লেখযোগ্য ক্ষতিকর প্রভাব পড়বে না বলেও বক্তারা মত প্রকাশ করেন।

উপস্থিত জনসাধারণ ও জনপ্রতিনিধিবৃন্দ প্রকল্পটির প্রতি তাঁদের ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং দ্রুততম সময়ে প্রকল্প বাস্তবায়নের জন্য সর্বাত্মক সহযোগিতার আশাবাদ জানান।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, গ্যাস উত্তোলন যেমন দেশের জন্য প্রয়োজনীয়, তেমনি পরিবেশ রক্ষা করাও অত্যন্ত জরুরি। পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে হবে। কোনো অবস্থাতেই গ্যাস উত্তোলনের নামে পরিবেশ ধ্বংস করা যাবে না।

বক্তারা আরও দাবি জানান, সর্বপ্রথম মাদারগঞ্জ উপজেলায় গ্যাস সংযোগ নিশ্চিত করতে হবে এবং চরপাকেরদহ ইউনিয়নের স্থানীয় জনগণের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!