AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাউফলে ব্যাংকের কোষাধ্যক্ষকে কুপিয়ে জখমের অভিযোগ


Ekushey Sangbad
মোঃ ফোরকান, বাউফল, পটুয়াখালী
০৯:৫৬ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৬

বাউফলে ব্যাংকের কোষাধ্যক্ষকে কুপিয়ে জখমের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে কালিশুরী রূপালী ব্যাংক কালিশুরী শাখার কোষাধ্যক্ষ মো. তাহমিন হাচান (৩২) কে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার কালিশুরী এলাকায় এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, কোষাধ্যক্ষ তাহমিন হাচান ও ব্যাংকের আরেক অফিসার আল ইমরান চায়ের দোকানে চা খেতে যাওয়ার সময় একই এলাকার মো. সাকিবসহ ৪–৫ জনের একটি সংঘবদ্ধ দল তাদের লক্ষ্য করে কোষাধ্যক্ষকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।

এ সময় কোষাধ্যক্ষ চিৎকার করলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাহমিন হাচানকে তার সহকর্মিরা উদ্ধার করে বাউফল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!