শেরপুরে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের শিশু সন্তানকে কোলে নিয়ে তার কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকায় নিহত রেজাউল করিমের বাড়িতে গিয়ে তিনি কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সান্তনা দেন।
কবর জিয়ারতের পর স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি ঘটনার চারদিন পরও কোনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. ছামিউল হক ফারুকী, শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলসহ স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে গোপালখিলা খেলার মাঠে অবতরণ করেন। এরপর শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
দীর্ঘদিন পর তার শেরপুর সফরকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। জনসভা ঘিরে সকাল থেকেই শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন। জনসুরক্ষার জন্য মাঠে সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে এবং গুরুত্বপূর্ণ ভবনগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

