AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরের ঝিকরগাছায় চালককে হত্যা, ইঞ্জিনভ্যান ছিনতাই


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, যশোর
০৯:১৭ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৬

যশোরের ঝিকরগাছায় চালককে হত্যা, ইঞ্জিনভ্যান ছিনতাই

যশোরের ঝিকরগাছায় এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শ্রীরামপুর গ্রামের মাঠের একটি কলাবাগান থেকে একই উপজেলার কীর্তিপুর গ্রামের পারভেজ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

পারভেজ হোসেন পেশায় ভাড়ায় চালিত ইঞ্জিনভ্যান চালক ছিলেন। পারভেজ শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। পুলিশ বলছে, তাকে হত্যা করে তার দুর্বৃত্তরা ইঞ্জিনভ্যানটি ছিনতাই করেছে বলে ধারনা করা হচ্ছে ।

পারভেজের পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে ভাড়ায় চালিত ইঞ্জিনভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন প্রতিবন্ধী যুবক পারভেজ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার দুপুরে শ্রীরামপুর গ্রামের মাঠের একটি কলাবাগানে ঘাস কাটতে যান স্থানীয় এক গৃহবধূ। এ সময় তিনি মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ দেওয়ান মোহাম্মদ শাহ্জালাল আলম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় ইঞ্জিনভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে পারভেজ হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!