AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে : শফিকুর রহমান


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:১৫ পিএম, ৩০ জানুয়ারি, ২০২৬

পাচার হওয়া টাকা ফেরত আনার চেষ্টা করবে : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতের আমির ডা: শফিকুর রহমান বলেছেন,   ক্ষমতা গেলে বিগত সময়ে পাচার করা অর্থ পেটে হাত ঢুকিয়ে বের করে আনা হবে। তিনি বলেন, সমাজে ন্যায় বিচার নিশ্চিত করতে চাই গ্রামের একজন সাধারণ মানুষে অপরাধ যে সাজা হবে প্রধানমন্ত্রী কিংবা রাষ্টপতি যদি ও এক অপরাধে তাদের সে সাজা হবে। আইন থাকবে সবার জন্য সমান।

শুক্রবার (৩০ জানুয়ারী) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াত কর্তৃক আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা মাস্টার মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ডা: শফিকুর রহমান আরও বলেন, নির্বাচনী প্রচারণা কালে ইতিমধ্যে আমার বাধা প্রদানের লক্ষ্য করেছি।

শেরপুরে জামায়াত নেতাকে হত্যা করে তারা আমাদের গতি থামাতে চায়। আমরা তাদের বলতে চাই আমার মহান আল্লাহ ছাড়া কাউকে ভয় করিনা। প্রয়োজনে জীবন দিবো তবুও হার মানবো না। তিনি বলেন ক্ষমতায় গেলে প্রত্যেকের সম্মান, জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। একদল আমাদের সাথে লাগাতে বাঁধাতে চায়। 

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, ঢাকা উত্তর মহানগর শাখা সেক্রেটারী ও লক্ষ্মীপুর সদর আসনের দলীয় প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম, ডাকসুর ভিপি সাদিক কায়েম এবং চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি প্রমুখ। সমাবেশে দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ ১১ জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!