AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জুলাই অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে জোটবদ্ধ : মামুনুল হক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,সুনামগঞ্জ
০৩:৫৩ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৬

জুলাই অভ্যুত্থানের ফসল ঘরে তুলতে জোটবদ্ধ : মামুনুল হক

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর ও ১১-দলীয় জোটের নেতা মাওলানা মামুনুল হক বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন ও এর সুফল জনগণের ঘরে পৌঁছে দিতেই রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জ-৩ আসনে জোটের প্রার্থী মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়।

মামুনুল হক অভিযোগ করেন, গত ৫৪ বছরে বাংলাদেশে কেবল লুটপাট ও দুর্বৃত্তায়নের রাজনীতি হয়েছে। তিনি বলেন, ‘বিগত দিনে দেশের বৃহৎ রাজনৈতিক দলগুলো জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। তাই আজ সারাদেশে ক্ষমতা পরিবর্তনের লক্ষ্যে আমাদের জোটের পক্ষে এক গণজোয়ার সৃষ্টি হয়েছে।’

রাজনীতিতে দুর্বৃত্তায়নের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘অতীতের রাজনীতি ছিল মূলত গুণ্ডামিনির্ভর। যারা ক্ষমতায় যায়, তারা শুধু নিজেদের ভাগ্য পরিবর্তন করে, জনগণের জন্য কিছুই করে না। এই অপরাজনীতি দূর করার সময় এসেছে।’

বক্তব্যের শেষ দিকে তিনি উল্লেখ করেন, ৫৪ বছরের পুঞ্জীভূত অনিয়ম ও লুটপাট বন্ধ করতেই ১১-দলীয় জোট কাজ করে যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের চেতনা ধরে রাখতে এই ঐক্যবদ্ধ প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!