কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম স্টেশন থেকে স্পেশাল ট্রেনযোগে রেল লাইনের সংস্কার কাজ পরিদর্শন শেষে উলিপুর স্টেশনে পৌঁছান।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেন কুড়িগ্রাম এক্সপ্রেস চালু করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানান, বর্তমান রেললাইন বেশ ঝুঁকিপূর্ণ। তবে সংস্কার কাজ শেষ হওয়ার পর শীঘ্রই কুড়িগ্রাম এক্সপ্রেস উলিপুর স্টেশন পর্যন্ত চালু করা হবে। তিনি রেললাইনের ধারে ঝুঁকিপূর্ণ বাড়ি-ঘর নিয়ে উদ্বেগও প্রকাশ করেন।
এসময় উপস্থিত জনতা রেল স্টেশনের সংযোগকারী রাস্তা দ্রুত সংস্কার এবং পূর্ব বাজার রেলগেটে গেটম্যান নিয়োগের দাবিও জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

