AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জমিজমা বিরোধে উজিরপুরে রণক্ষেত্র, একই পরিবারের দুই নারীসহ আহত ৪



জমিজমা বিরোধে উজিরপুরে রণক্ষেত্র, একই পরিবারের দুই নারীসহ আহত ৪

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ও ভাতিজাদের হামলায় একই পরিবারের দুই নারীসহ চারজন আহত হয়েছেন। হামলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে ঘটনাটি ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

ঘটনাটি ঘটে গত ২১ জানুয়ারি সকাল আনুমানিক ১০টার দিকে শিবপুর গ্রামে। আহতরা হলেন— আব্দুল আজিজ সরদার (৪৫), তাঁর স্ত্রী সালমা বেগম (৪০), কন্যা মোসাম্মৎ লামিয়া বেগম (২৩) এবং পরিবারের আরেক সদস্য।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বড় ভাই জাহাঙ্গীর সরদার (৬৩) ও তাঁর ছেলে শাহাদাত সরদার (৩৫) এবং মেহেদী হাসান সরদার (২০) প্রথমে অকথ্য ভাষায় গালাগালি করেন। এতে প্রতিবাদ করলে তারা কাঠের লাঠি দিয়ে আব্দুল আজিজ সরদারকে মারধর শুরু করেন। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর স্ত্রী ও কন্যাকেও বেদম মারধর করা হয়।

স্থানীয়রা ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দিলে তা দ্রুত ভাইরাল হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর আরেক ভাতিজা মিজানুর রহমান সরদার (২৮) বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগের পর হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে পুনরায় হামলার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম বলেন,“একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!