AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে মোংলায় শিবিরের বিক্ষোভ মিছিল



শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে মোংলায় শিবিরের বিক্ষোভ মিছিল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাকসু) নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মোংলা উপজেলা ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে দ্রুত নির্বাচন বাস্তবায়নের দাবিও জানানো হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে মোংলা পৌর শহরে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এতে উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকার ইসলামী ছাত্রশিবিরের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। পরে পৌরসভার প্রাণকেন্দ্র পৌর চত্বরে এসে তারা এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হন।

সমাবেশে মোংলা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. মুজাহিদুল ইসলাম তামীম বলেন, “তাদের একমাত্র ভয় হলো— দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ছাত্রসমাজ ইসলামী ছাত্রশিবিরকে বেছে নিয়েছে। এই ভয়ের কারণেই তারা নির্বাচন চায় না। নির্বাচন বানচাল করতে তারা চক্রান্ত করছে। গত তিন দিন ধরে নির্বাচন কমিশনারকে ঘেরাও করে রাখা হয়েছে।”

তিনি আরও বলেন, “সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা যে ছবি দেখেছি, সেখানে কোনো ছাত্র দেখা যায় না— দেখা যায় চাচা-জেঠাদের। তারা কীভাবে ছাত্রদের অধিকার আদায় করবে?”

মুজাহিদুল ইসলাম তামীম বলেন, “তাই আজ মোংলা থেকে আমরা স্পষ্ট করে বলতে চাই— নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত করবেন না। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন নিয়েও তাদের ভয় রয়েছে। আজ যেখান থেকেই নেতৃত্ব আসুক না কেন, সেখানেই ছাত্রসমাজ ইসলামী ছাত্রশিবিরকে ভোট দিয়ে বিজয়ী করছে।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!