AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সড়ক সংস্কারের পর যথাযথ নকশায় পুনর্নির্মাণ হবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মোড়াল


Ekushey Sangbad
রায়পুরা উপজেলা প্রতিনিধি,নরসিংদী
০৬:৫২ পিএম, ২৩ জানুয়ারি, ২০২৬

সড়ক সংস্কারের পর যথাযথ নকশায় পুনর্নির্মাণ হবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মোড়াল

নরসিংদীর রায়পুরা উপজেলায় অবস্থিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের নামে নির্মিত জেলার একমাত্র মোড়ালটি ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় সাময়িকভাবে অপসারণ করা হয়েছে।

সড়ক ও জনপথ অধিদপ্তর এবং ছয় লেন প্রকল্পে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে রায়পুরা উপজেলার মতিউরনগর এলাকায় অবস্থিত মোড়ালটি সরিয়ে নেওয়া হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সড়ক নির্মাণকাজ শেষ হলে বর্তমান মোড়ালের আদল ও নকশা অক্ষুণ্ন রেখে যথাযথ স্থানে এটি পুনরায় স্থাপন করা হবে।

এদিকে মোড়ালটি অপসারণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।

মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও এলাকাবাসী জানান, জেলা পরিষদের অর্থায়নে নির্মিত বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের এই মোড়ালটি দীর্ঘদিন ধরে এলাকার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হিসেবে পরিচিত ছিল। মহাসড়ক প্রশস্তকরণের কারণে এটি সাময়িকভাবে অপসারণ করা হলেও পুনর্নির্মাণের আশ্বাসে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, “ঢাকা–সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প বাস্তবায়নের স্বার্থে মোড়ালটি সাময়িকভাবে অপসারণ করা হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাই অবগত রয়েছেন এবং সড়ক নির্মাণকাজ শেষ হলে এটি পুনরায় স্থাপন করা হবে।”

জেলা সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, তাদের অর্থায়নেই সড়কের পাশে একই নকশা ও নান্দনিকতায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মোড়ালটি পুনর্নির্মাণের পরিকল্পনা রয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে বলেও দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!