তীব্র তাপদহে মানবিক সহয়তা কর্মসূচির আওতায় অসহায় ও দরিদ্র মানুষের মাঝে হাত পাখা ও ছাতা বিতরণ করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কোটচাঁদপুর উপজেলা দল। বৃহস্পতিবার দিনব্যাপী এই কর্মসুচী পালন করেন তারা।
জানা যায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কোটচাঁদপুর উপজেলা দলের প্রধান লক্ষ্যই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানো ও তাদের সেবা প্রদান করা। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে হাত পাখা ও ছাতা বিতরণ করেন তারা।
প্রথমে রেড ক্রিসেন্ট সোসাইটি উপজেলা দলটি উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকারের হাত দিয়ে কিছু অসহায় ও দরিদ্র মানুষের হাতে ছাতা ও হাত পাখা তুলে দেন। এরপর দলটি কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আশরাফুল ইসলাম ও মেডিকেল অফিসার তানভীর জামান প্রতিকের হাত দিয়ে রোগীদের মাঝে হাত পাখা বিতরন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কোটচাঁদপুর উপজেলা দল নেতা রাশেদুল ইসলাম, উপদলনেতা মরিয়ম খাতুন,হাবিবুর রহমান রিংকু। এ ছাড়া উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রত্যেক সদস্যবৃন্দ। সামনের দিনে তাদের এই ধরনের কার্যাক্রম অব্যহত থাকবে বলে জানিয়েছেন তারা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

