‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই—আসুন সবাই বিবেককে জাগ্রত করি’—এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর তানোরে জাপানের প্রথম বাংলা অনলাইন নিউজ পোর্টাল বিবেক মিডিয়া ও সম্প্রীতি’র অর্থায়নে এবং বিবেক মিডিয়ার সম্পাদক ও প্রকাশক পি. আর. প্ল্যাসিডের সহায়তায় অর্ধশতাধিক অসহায় দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার কলমা ইউনিয়নের কেওয়াপাড়া গ্রামে এসব শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিবেক মিডিয়ার বার্তা সম্পাদক ওয়াসিম রেজা, কলমা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক জামাল উদ্দিন, শাহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

