লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য পরিদর্শক তাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং দৈনিক আজকালের খবর পত্রিকার জেলা প্রতিনিধি মো. রবিউল ইসলাম খান, সহকারী শিক্ষক জসিম উদ্দিন প্রমুখ।
সভায় বক্তারা নিরাপদ খাদ্য আইন, খাদ্যে ভেজাল সংক্রান্ত অপরাধ ও শাস্তি, খাদ্য নিরাপদ রাখার উপায়, পথখাবার গ্রহণে করণীয়, বিদ্যালয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, নিরাপদ খাদ্য নিশ্চিতে শিক্ষার্থীদের করণীয়, শিক্ষকদের ভূমিকা এবং পরিবারের দায়িত্বসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

