AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নালিতাবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ


Ekushey Sangbad
নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি, শেরপুর
০৪:৪৯ পিএম, ২০ জানুয়ারি, ২০২৬

নালিতাবাড়ীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

শেরপুরের নালিতাবাড়ীতে শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

বাঘবেড় ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠন‍‍` এর আয়োজনে  মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার রানীগাঁও (মাতব্বর) বাজারে এই কম্বল বিতরণ করা হয়।

নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিআরডিবি‍‍`র চেয়ারম্যান এমএ রায়হানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুর এর প্রোগ্রাম ডাইরেক্টর( পিডি) ড. জগদীশ চন্দ্র বর্মন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বাঘবেড় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাইদুল ইসলাম, ছাত্রনেতা ও বাঘবের ইউনিয়ন স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ইউসুফ মিয়া প্রমুখ।

কম্বল উপহার পেয়ে আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!