AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন


Ekushey Sangbad
আবু নাসের লিমন, মুন্সিগঞ্জ
০৯:২৫ পিএম, ১৯ জানুয়ারি, ২০২৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সে যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে রোগীসহ চারজন যাত্রী অল্পের জন্য বেঁচে গেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর প্রায় ২টার দিকে এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী সেতুর ওপর এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকার মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাগুরা যাচ্ছিলো অ্যাম্বুলেন্সে মোট চারজন ছিলেন—রোগী ও তার স্বজনসহ। পথিমধ্যে কুচিয়ামোড়া এলাকার ধলেশ্বরী সেতুর ওপর পৌঁছালে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে ধোঁয়া বের হতে শুরু করে। এ সময় চালক দ্রুত গাড়ি থামিয়ে রোগীসহ যাত্রীরা সোজাসুজি নামেন, যার ফলে সবাই প্রাণে বেঁচে যান।

সিরাজদিখান ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফ আনোয়ার জানান, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুন লাগতে পারে।

আগুনে অ্যাম্বুলেন্সটি ক্ষতিগ্রস্ত হলেও এতে থাকা সবাই অক্ষত রয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!