রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক প্রতিনিধিদের অংশগ্রহণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খন্দকার নূরুল হক।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ছাড়াও পুলিশ, আনসার ও সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা গণভোটে সাধারণ জনগণের সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ এবং বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত প্রদান করা হয়।
আলোচনা শেষে গণভোট সংক্রান্ত কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

