জাতীয় সংসদ নির্বাচনের দিনে গণভোটে ভোট দেওয়ার পক্ষে জোরালো প্রচারণা শুরু করেছে মদন উপজেলা প্রশাসন।
শনিবার সন্ধ্যার পরে পৌর সদরের মহিউদ্দিন মার্কেট, জাহাঙ্গীরপুর সেন্টার, সহ গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ জনগণের মাঝে প্রচারণা চালান উপজেলা নির্বাহী অফিসার দেববতী মিস্ত্রী।
প্রচারণায় ইউএনও গণভোটের গুরুত্ব তুলে ধরে বলেন, (১২ ফেব্রুয়ারি ২০২৬) সরকার দুইটি ভোটের আয়োজন করেছে। একটি জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জন্য, অন্যটি গণভোটের জন্য। এবারই প্রথম উপজেলা প্রশাসন সরাসরি গণভোটের বিষয়ে জনগণের কাছে এসেছে। তিনি জানান, ভোটাররা দুটি ব্যালট পাবেন। একটি সংসদ নির্বাচনের জন্য এবং আরেকটি গণভোটের জন্য। গণভোটের ব্যালটে ‘হ্যাঁ’ ও ‘না’ দুটি অপশন থাকবে, যা কোনো প্রার্থীর পক্ষে নয়।
তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে ভাগ্যের পরিবর্তনের সুযোগ তৈরি হবে, আর ‘না’ ভোট দিলে তা হবে না। সিদ্ধান্ত সম্পূর্ণ ভোটারের হাতে। গণভোটই ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি। এ সময় তিনি সবাইকে ভোট প্রদানের আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোঃ জামিল হোসেন, একাডেমিক সুপারভাইজার জোৎস্না আক্তার, প্রমুখ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

