চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা এলাকায় নিজ বসতবাড়ী থেকে প্রায় তিন কোটি টাকার মূল্যের হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি এবরান আলীকে আটক করেছে র্যাব-৫।
আটক ব্যক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামের মোঃ মাহাতাব উদ্দিনের ছেলে।
র্যাব-৫ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে এবরান আলী (৫৫) কে আটক করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৩০টি স্বচ্ছ পলিথিন প্যাকেটে সংরক্ষিত মোট ৩ কেজি ১ শত গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি দশ লক্ষ টাকা।
উদ্ধারকৃত মাদক ও আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

