AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে উৎসবমুখর পরিবেশে শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
০৪:২১ পিএম, ১৬ জানুয়ারি, ২০২৬

শেরপুরে উৎসবমুখর পরিবেশে শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্বাধীনতার ৫৪ বছর উপলক্ষে শেরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে এইমস কিডস সিরিজের শিশুদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় ক্ষুদ্র নৃগোষ্ঠি, মাদ্রাসাপড়ুয়া ও পিছিয়ে পড়া শিশুসহ প্রায় ৬০০ শিশু অংশগ্রহণ করে।

প্রতিযোগিতা সকাল ৯টায় উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্সের সাবেক সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম, জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, রবেতা ম্রং, রানবাংলার প্রতিষ্ঠাতা মো. রাজীব হোসেন ও শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা মো. আল আমিন সেলিম।

দৌড়ের বিভিন্ন পর্যায়ে ১০০ মিটার, ৫০০ মিটার ও ১,০০০ মিটার ক্যাটাগরিতে ২ থেকে ১৪ বছর বয়সী শিশুরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের জন্য জার্সি, মেডেল, খাবার ও উপহার প্রদান করা হয়। শিশুদের দৌড় দেখতে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা উৎসাহ-উদ্দীপনায় মেতে ওঠেন। দৌড় শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের মনোজ্ঞ নৃত্য পরিবেশন করা হয়।

শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, “এই প্রতিযোগিতা অত্যন্ত আকর্ষণীয় হয়েছে। শিশুরা আনন্দের সাথে দৌড়েছে। এজন্য আয়োজকদের ধন্যবাদ জানাই। প্রতিবছর এমন আয়োজন হলে আমাদের বাচ্চারা ক্রীড়াবিদ হতে উৎসাহিত হবে।”

শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা ও রেস ডিরেক্টর মো. আল-আমিন সেলিম জানান, “শিশুদের মানসিক ও শারীরিক বিকাশে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করতে আমরা এই আয়োজন করেছি। প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া বাচ্চারাও যাতে বাদ না পড়ে, তাই সকল কমিউনিটি থেকে শিশুদের বিনামূল্যে রেজিস্ট্রেশন করানো হয়েছে।”

রানবাংলার প্রতিষ্ঠাতা মো. রাজীব হোসেন বলেন, “এর আগে এইমস কিডস রান ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এবার সেটি শেরপুরে আনা হয়েছে। ১৩টি কমিউনিটির শিশুরা এতে অংশ নিয়েছে, যা একটি ইনক্লুসিভ উদ্যোগ।”

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রতিযোগিতা বিষয়ে বলেন, “শিশুদের জন্য সুন্দর একটি আয়োজন হয়েছে। এটি শিশুদের খেলাধূলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সুস্থ-সবল প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে। সংশ্লিষ্টদের ধন্যবাদ।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!