AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন

শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী ও পৌর বিএনপির আহবায়ককে শোকজ


Ekushey Sangbad
মোঃ মুরাদ মিয়া, শেরপুর জেলা প্রতিনিধি
০৮:৫৭ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬

শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী ও পৌর বিএনপির আহবায়ককে শোকজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল ও শ্রীবরদী পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুলকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) দেওয়া হয়েছে।

মঙ্গলবার(১৩ জানুয়ারি ) সন্ধ্যায় শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক (সিনিয়র সিভিল জজ) তনিমা রহমান।

শোকজ নোটিশে বলা হয়, সম্প্রতি শেরপুরের শ্রীবরদী পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক চৌধুরী অকুল গণভোটকে কেন্দ্র করে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, ৬ জানুয়ারি শ্রীবরদী পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের তারাকান্দি মহিলা মার্কেটে চায়ের দোকানে তিনি বলেন—‘হ্যাঁ ভোট দিলে ১৬ই ডিসেম্বর থাকবে না, ২৬শে মার্চ থাকবে না’—এ ধরনের বক্তব্য প্রদান করেন।

ওই ঘটনার পর শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদুল হক রুবেলের বিরুদ্ধে শেরপুর জেলা জুলাই যোদ্ধা শহীদ পরিবার একটিভ কমিটির পক্ষ থেকে জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়। লিখিত অভিযোগ ও ভিডিও অনুযায়ী, ঘটনাটি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৬ বিধির লঙ্ঘন।

এই অবস্থায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তা জানতে আগামী ১৪ জানুয়ারি বুধবার সকাল ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে স্বশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাহমুদুল হক রুবেল ও বিএনপি নেতা ফজলুল হক চৌধুরী অকুলের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে তাদের ঘনিষ্ঠরা জানিয়েছেন, নির্ধারিত তারিখে তারা লিখিতভাবে বিষয়টির ব্যাখ্যা দেবেন।

শেরপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত বিচারক তনিমা রহমান বলেন, “নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগের প্রেক্ষিতে সংসদ সদস্য প্রার্থীসহ দুজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের জবাবের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এর আগে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শেরপুর-২ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েসকেও শোকজ করা হয়েছিল।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!