AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ



মুকসুদপুরে আওয়ামী লীগের ৬ নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুরে আওয়ামী লীগের ছয় নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন—মুকসুদপুরের পশারগাতী ইউনিয়ন আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি রেজাউল মোল্লা, সহসভাপতি মহাসিন মিয়া দুলাল, কামাল হোসেন ও মাহামুদুল হাসান, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার শীল এবং যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ সাহা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কামাল হোসেন। তিনি বলেন, “আমরা মুকসুদপুর উপজেলার পশারগাতী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বিভিন্ন দায়িত্বে ছিলাম। আমাদের ব্যক্তিগত সমস্যার কারণে স্বেচ্ছায়, স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ দলীয় পদ-পদবী থেকে পদত্যাগ করছি। আজ (১৩/০১/২০২৬) তারিখ থেকে আমাদের সাথে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই। আমরা আর কখনো আওয়ামী লীগের রাজনীতি করবো না।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!