AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৯:০৩ পিএম, ১১ জানুয়ারি, ২০২৬

কুড়িগ্রামে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল

কুড়িগ্রামের মোগলবাসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নবগঠিত কমিটির আয়োজনে শনিবার (১০ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়নের মোগলবাসা হাইস্কুল মাঠ প্রাঙ্গণে এ পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোগলবাসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আক্তারুজ্জামান (অন্তর) এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মাইদুল ইসলাম (মুকুল)।

মোগলবাসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান (মজনু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল আরমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান বাবলু এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন কাজল। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইদ্রিস আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কিরণ হুদা, যুগ্ম আহ্বায়ক রোকন উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তুহিন আশরাফ, আলমগীর হোসেন আলম, আপেলসহ মোগলবাসা ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা।

পরিচিতি ও আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে সদ্য প্রয়াত জেলা যুবদল সভাপতি রায়হান কবিরের রুহের মাগফিরাত কামনাও করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!