AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য:বিজিএমইএ সভাপতি



গণতন্ত্র পুনরুদ্ধারে সাংবাদিকদের ভূমিকা অপরিহার্য:বিজিএমইএ সভাপতি

জীবননগরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন জেলা বিএনপির সভাপতি বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
দেশে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাহমুদ হাসান খান বাবু।

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় জীবননগর উপজেলায় তাঁর নিজ বাসভবনে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মাহমুদ হাসান খান বাবু বলেন, বিগত আওয়ামী লীগ সরকার গণতন্ত্রকে ধ্বংস করে একদলীয় শাসন কায়েম করেছে। ভোটাধিকার হরণ, মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত করা এবং গণমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপের মাধ্যমে দেশকে একটি ভিন্নমতের শূন্যতার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এ অবস্থায় সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা আরও সাহসী ও দৃঢ় হওয়া প্রয়োজন।
মতবিনিময় সভায় বিজিএমইএ সভাপতি বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে স্বাধীন সাংবাদিকতা, বাকস্বাধীনতা ও আইনের শাসন নিশ্চিত করা হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় দলীয়ভাবে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলার সার্বিক উন্নয়ন, জীবননগর উপজেলার জনগণের প্রত্যাশা, রাজনৈতিক সহাবস্থান এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রাম নিয়েও আলোচনা হয়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাবু খান বলেন, জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মুন্সী মাহাবুবুর রহমান বাবু, জিটিভি ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি আকিমুল ইসলাম, মাইটিভি ও দৈনিক সময়ের সমীকরণ প্রতিনিধি মিথুন মাহামুদ, সাংবাদিক সালাউদ্দীন কাজল, ফয়সাল মাহাতাব মানিক, এম আই মুকুল, মতিয়ার রহমান, সরজিত কর্মকার ও ফেরদৌস।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!