AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরিষাবাড়ীতে জমি বিরোধে দুই পক্ষের মারামারি, আহত ৭


Ekushey Sangbad
রাইসুল ইসলাম খোকন, সরিষাবাড়ী, জামালপুর
০৬:৪৫ পিএম, ১০ জানুয়ারি, ২০২৬

সরিষাবাড়ীতে জমি বিরোধে দুই পক্ষের মারামারি, আহত ৭

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ি এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটবাড়ি গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে বাবুল মিয়া এবং মৃত সুরুজ মিয়ার ছেলে সানোয়ার হোসেন শিহাব দীর্ঘদিন ধরে একই গ্রামের ১৭ শতাংশ জমি নিয়ে বিরোধে জড়িত ছিলেন। বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমিতে শিহাবসহ তার পরিবার কাজ করতে গেলে বাবুল মিয়ার পক্ষ বাধা দেন। এই নিয়ে কথাকাটাকাটির পর হাতাহাতি ও মারামারি সংঘটিত হয়।

আহতরা হলেন: ময়না বেগম (৩৫), জিয়াউল হক (৪৫), বাবুল মিয়া (৪০), জেসমিন বেগম (৪০), রফিকুল ইসলাম (১৮), শিহাব (২৭) এবং লাবনী (২৫)। গুরুতর আহতদের সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাবুল মিয়া অভিযোগ করেছেন, “পাকিস্তান আমল থেকে আমাদের পরিবার এই জমি দখলে রেখেছে। শিহাব ও তার পরিবার সম্প্রতি জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। শালিস বৈঠক বসানোর চেষ্টা করলেও তারা রাজি হচ্ছে না।”

অপরদিকে অভিযুক্ত সানোয়ার হোসেন শিহাব বলেন, “যে জমি তারা দাবি করছে তা আমাদের দাগে নেই। তারা আমাদের কাজে বাধা দিয়েছে। আমরা কাউকে মারধর করিনি, তারা আমাদের ওপর হামলা করেছে।”

সরিষাবাড়ী থানার ওসি মোঃ বাচ্চু মিয়া জানান, অভিযোগ পেয়েছেন। তদন্তের পর দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!