গোপালগঞ্জের মুকসুদপুরে ইউনিয়ন আওয়ামী লীগের আরও এক নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বনগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
পদত্যাগকারী নেতা হলেন মুকসুদপুর উপজেলার মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিরাজ তালুকদার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে মো. মিরাজ তালুকদার জানান, তিনি ছাকা মোল্যার ছেলে। তার বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ঘুনসী গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে মোচনা ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পদ-পদবি থেকে পদত্যাগ করছেন।
তিনি আরও বলেন, “আজ থেকে আমার সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতে আমি আর কখনো রাজনীতির সঙ্গে জড়িত হবো না।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

