AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কাউখালীতে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের হামলায় ইউপি সদস্য জখম


Ekushey Sangbad
সৈয়দ বশির আহম্মেদ, পিরোজপুর
০৪:০৫ পিএম, ১০ জানুয়ারি, ২০২৬

কাউখালীতে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের হামলায় ইউপি সদস্য জখম

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের ইউপি সদস্য নজরুল ইসলাম (৬১) কে চিহ্নিত মাদক ব্যবসায়ীরা কুপিয়ে মারাত্মক জখম করেছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতের দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শিয়ালকাঠী ইউনিয়নের সিএনবি রোডে ব্রিজের ডালে মাদ্রাসার পাশে একটি খালের ওপর সাঁকো ছিল, যেখান দিয়ে মাদক বিক্রি করতো এলাকার চিহ্নিত মাদককারবারীরা। ইউপি সদস্য নজরুল ইসলাম সাঁকোটি সরিয়ে দেন। এর প্রতিবাদে শুক্রবার রাতে ফেরদৌস, মাহবুব হোসেন ও শাহীন নামে তিনজন ইউপি সদস্যকে রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে, পাশাপাশি তার কাছ থেকে ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ডাক চিৎকারে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফেরদৌসকে আটক করে পুলিশে হস্তান্তর করে। গুরুতর আহত নজরুল ইসলামকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যে নিহত নজরুল ইসলামের বড় ভাই আহসানুল ইসলাম মামলাটি দায়ের করেছেন। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াকুব হোসাইন জানান, ঘটনার পর তাৎক্ষণিকভাবে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা রুজু হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!