AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দামুড়হুদা সীমান্তে শীতার্থ মানুষের মাঝে বিজিবি ও সীমান্ত ব্যাংকের কম্বল বিতরণ



দামুড়হুদা সীমান্তে শীতার্থ মানুষের মাঝে বিজিবি ও সীমান্ত ব্যাংকের কম্বল বিতরণ

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহযোগিতায় দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া সীমান্তে হতদরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন সীমান্ত ব্যাংক। শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বড়বলদিয়া স্কুল মাঠে এই কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকার দরিদ্র মানুষের শীত প্রতিরোধে প্রতিটি বছরই কম্বল বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে এই বছরও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া স্কুল মাঠে ৩০০ জন হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসি চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক সৈকত হাসান মানিক, চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মাহমুদ, সুবেদার মেজর গোলাম গাউস, বড়বলদিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ সহিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথি ও অতিথিবৃন্দ শীতার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিজিবি ও সীমান্ত ব্যাংকের উদ্যোগকে প্রশংসা করেন এবং কম্বল বিতরণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!