লালমনিরহাটে নদীতীরবর্তী তিস্তা চরাঞ্চলের শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বিজয় টেলিভিশনের রংপুর ব্যুরো এবং রংপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি পিএম হামিদুর রহমান হামিদ।
এ সময় শতাধিক শীতার্ত অসহায় দুস্থ মানুষের মাঝে কম্বল তুলে দেয়া হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের এসপারের বাঁধ সংলগ্ন তিস্তা চরাঞ্চল এবং পলাশী ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় ব্যক্তিগত উদ্যোগে পৃথকভাবে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণীতে এ সময় পিএম হামিদুর রহমান হামিদ বলেন, তিস্তা চরাঞ্চলের মানুষ প্রতি বছরই শীত মৌসুমে চরম দুর্ভোগে পড়ে। নদীভাঙন, দারিদ্র্য ও কর্মসংস্থানের অভাবে তাদের জীবনযাত্রা অত্যন্ত কষ্টকর। অনেক পরিবার পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়। এই মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। সেই দায়বদ্ধতা থেকেই প্রতিবছর শীতবস্ত্র বিতরণের এই ক্ষুদ্র প্রয়াস।
তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসে তাহলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব।
এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন, পলাশী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান, বাইতুল মোকাররম পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম হোসেন আলী, মসজিদের সভাপতি পিএম হামিদুর রহমান হামিদ, সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ সহ আরও অনেকে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

