AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালীগঞ্জে দোয়া ও কম্বল বিতরণ


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৬:৫৯ পিএম, ৯ জানুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালীগঞ্জে দোয়া ও কম্বল বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কালীগঞ্জের নাগরী ইউনিয়নের বিরতুল গ্রামে দোয়া মাহফিল, শীতার্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। 

দোয়া মাহফিল ও কম্বল বিতরণের আয়োজন করেন শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘ।
শুক্রবার (৯ জানুয়ারী) বাদ আসর উপজেলার নাগরী ইউনিয়নের শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘের নিজস্ব কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল শেষে শতাধিক শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান অতিথি মো. দেলোয়ার হোসেন খান (দিলা)।
শহীদ রমিজ উদ্দিন সমাজ কল্যাণ সংঘের সভাপতি মো. মনির উদ্দিন মোল্লার সভাপতিত্বে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা, সংঘের অন্যতম দাতা সদস্য মো. আমিন উদ্দিন খান।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবি মো. আব্দুর রাজ্জাক মোল্লা ও মো. রোকন উদ্দিন মোল্লাসহ প্রমুখ। এসময় দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক সাধারণ নারী-পুরুষ মরহুমার রুহের মাগফিরাত কামনায় এই দোয়ায় শরীক হন।
অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার আত্মর শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শীতের তীব্রতা বাড়ায় মানবিক কারনেই প্রতিষ্ঠানটি শীতার্তদের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ গ্রহন করেন। 
প্রধান অতিথি বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দরিদ্র ও হতদরিদ্র মানুষ, যাদের শীতবস্ত্র নেই, শীত নিবারণের জন্য সামান্য গরম কাপড়  এখন যত সম্ভব এসব মানুষের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। আসুন আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি।

 

একুশে সংবাদ/ওজি

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!