মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় শীতার্ত ও দুঃস্থ মানুষের মাঝে তিন শতাধিক কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সম্মিলিত প্রয়াস’।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার ঝিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় সম্মিলিত প্রয়াসের সভাপতি মো. ইলিয়াস মোর্শেদ টিপু বলেন, সংগঠনের পক্ষ থেকে ইতোমধ্যে গোপীনাথপুর, কাঞ্চনপুর, বাল্লা, গালা, রামকৃষ্ণপুর ও চালা ইউনিয়নে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে সম্মিলিত প্রয়াসের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. তালিব হোসেন মাস্টার, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাই শিকদার পিয়ারা, গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম জাফর আলম, সম্মিলিত প্রয়াসের উপদেষ্টা অ্যাডভোকেট প্রবীর কর্মকার, কার্যকরী সদস্য আহসান উল্লাহ শিকদার (তমাল), সাইফুল্লাহ সাইফ, জাহাঙ্গীর আলম রাফি, ওয়াসিম মান্না, শামীম মোল্লা, তারেক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ মোল্লা, মেহেদী হাসান শাহিন, শিক্ষা বিষয়ক প্রধান হাবিবুর রহমান খানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

