AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুড়িগ্রামে চরের শীতার্তদের মাঝে চর উন্নয়ন কমিটির কম্বল বিতরণ


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৬:০৫ পিএম, ৯ জানুয়ারি, ২০২৬

কুড়িগ্রামে চরের শীতার্তদের মাঝে চর উন্নয়ন কমিটির কম্বল বিতরণ

কুড়িগ্রামে চর উন্নয়ন কমিটির উদোগে চরের ৫ শতাধিক শীতার্ত, অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম চর উন্নয়ন কমিটির আয়োজনে সদরের প্রত্যন্ত চরাঞ্চল যাত্রাপুর ইউনিয়নের কালির আলগা ও গোয়াইলপুরী চরের শীতার্ত, অসহায় দুঃস্থ মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সভাপতি চর উন্নয়ন কমিটি ও সিনিয়র যুগ্ম আহবায়ক জেলা বিএনপি।
বিশেষ অতিথি ছিলেন চর উন্নয়ন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, চর উন্নয়ন কমিটির সদস্য সাংবাদিক মিজানুর রহমান, সদর উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখের। যাত্রাপুর চর উন্নয়ন কমিটির মধ্যে উপস্থিত ছিলেন লুৎফর রহমান মাস্টার, যাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল আহমেদ, খাইরুল ইসলাম, মাদক প্রতিরোধ কমিটির সদস্য রেজাউল ইসলাম রেজা প্রমুখ।
চর উন্নয়ন কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু জানান, চরের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, কুড়িগ্রাম জেলায় পার্বত্য বিষয়ক মন্ত্রনাণলয়ের মত চর উন্নয়ন বিষয়ক মন্ত্রনাণলয় চাই, অবিলম্বে দিতে হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!