চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মহানন্দা ব্যাটালিয়নের (বিজিবি ৫৯) সদস্যরা অভিযান চালিয়ে ২টি ওয়ান শুটার গান ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
বৃহস্পতিবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্ত এলাকা থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। শুক্রবার সকাল ১১ টায় মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য জানান।
তিনি জানান, অস্ত্রের চালান সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করণে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ তথ্য জানতে পারা যায়। এরই প্রেক্ষিতে আজমতপুর বিওপি’র সীমান্ত পিলার ১৮২/৩-এস হতে আনুমানিক ৪’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের উনিশবিঘা গ্রামের একটি আমবাগানে গত বৃহস্পতিবার রাত প্রায় পৌনে ১০ টায় অভিযান চালিয়ে বিজিবি’র টহল দল উক্ত আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করে।
বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থীতিশীল করতে সীমান্ত দিয়ে এসব আগ্নেয়াস্ত্র আনা হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

